তিন মণ ওজনের বাঘাইড়ের দাম ১ লাখ ৭৫ হাজার টাকা!

মৌলভীবাজার প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ০৩:৩৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৩:৩৯

তিন মণ ওজনের বাঘাইড়ের দাম ১ লাখ ৭৫ হাজার টাকা!

মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী মাছ মেলায় তিন মণ ওজনের একটি বাঘাইড় মাছকে কেন্দ্র করেই দর্শণার্থীদের ভিড় জমেছে। মাছটির এনেছেন শরিফ মিয়া একজন বিক্রেতা। তিনি মাছটির দাম চেয়েছেন ১ লাখ ৭৫ হাজার টাকা। তবে একজন লন্ডন প্রবাসী ক্রেতা মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় কিনতে চেয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৪ জানুয়ারি) রাতে মৌলভীবাজারের শেরপুরে মাছের মেলায় এই তিন মণ ওজনের বাঘাইড় মাছটি দেখা যায়।

জানা যায়, স্থানীয় এই ভাষায় মাছটি ‘বাঘ’ মাছ নামে পরিচিত।মেলায় বিক্রির জন্য রাখা হলে উৎসুক জনতা ও ক্রেতারা ভিড় জমান। দেশের নানা প্রান্ত থেকে এ বছর প্রায় দুই থেকে আড়াই শত মৎস্যজীবী ব্যবসায়ী অংশ নিয়েছেন মেলায়। আর চারপাশে নানা প্রজাতির দেশীয় মাছ সাজিয়ে রেখেছে ব্যবসায়ীরা।

তিন মণ ওজনের বাঘাইড়ের দাম ১ লাখ ৭৫ হাজার টাকা!

মেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের উৎসবে মুখর হয়ে উঠছে প্রাঙ্গণ। রবিবার রাত থেকে শুরু হওয়া এই মেলা মঙ্গলবার দুপুরের দিকে শেষ হবে।

মৎস্যজীবী অমল কুমার রায় জানান, এবারের মেলায় ১৫ থেকে ২০ কোটি টাকার মাছ বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে। আরও বড় সাইজের বাঘাইড় উঠেছে মেলায়। একটির ওজন ৪৫ কেজি, অন্যটির ৩২ কেজি। আড়তের কর্মী নাসির আহমেদ বড়টির দাম জানান ১ লাখ ২০ হাজার টাকা।

এদিকে জেলার শ্রীমঙ্গলের মাছ মেলায় ৪৫ কেজি ওজনের একটি ‘বাঘাইড় মাছ’ উঠেছে। এটির দাম এক লাখ টাকা চাওয়া হচ্ছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ