ময়মনসিংহ মেডিক্যালে ডায়ালাইসিস মেশিন সংযোজন

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ০৬:৫৭আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৬:৫৯

ময়মনসিংহ মেডিক্যালে ডায়ালাইসিস মেশিন সংযোজন

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা কার্যক্রম চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ জানুয়ারি) থেকে হাসপাতালের নতুন ভবনের নেফ্রোলজি বিভাগে এই ডায়ালাইসিস মেশিনের কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিদিন দুই শিফটে গড়ে অন্তত ১২ জন কিডনি রোগী ডায়ালাইসিসের সুবিধা পাবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আপাতত ৩টি ডায়ালাইসিস মেশিন সংযোজন করা হলেও এই মাসেই আরও নতুন ৩টি ডায়ালাইসিস মেশিন সংযোজন করা হবে বলেও জানা গেছে। হাসপাতালে এই ডায়ালাইসিস করতে ৮০০ টাকা খরচ হলেও বাইরে করতে চার হাজারের ওপরে টাকা খরচ হয় বলেও জানান  রোগীরা।

হাসপাতাল সূত্র জানায়, এক হাজার শয্যার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বিভিন্ন রোগের চিকিৎসাসহ পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকলেও কিডনি রোগীদের ডায়ালাইসিসের কোনও ব্যবস্থা ছিল না। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা কিডনি রোগীদের ভর্তির পর ব্যয়বহুল এই ডায়ালাইসিসের জন্য ছুটতে হতো হাসপাতালের বাইরের নির্ধারিত কয়েকটি ল্যাবে। গুণতে হতো বাড়তি মোটা অঙ্কের টাকা। এসময় সামর্থ্যবানরা হাসপাতালের বাইরের ল্যাবে এই ডায়ালাইসিস করাতে পারলেও দরিদ্র রোগীরা ছিল অক্ষম। ফলে তাদের দুর্ভোগের সীমা ছিল না। হাসপাতাল পরিচালকের উদ্যোগে সরকার অবশেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস মেশিন সংযোজন করায় কিডনি রোগীদের ভোগান্তি ও চিকিৎসা ব্যয় কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দিন আহমদ বাংলা ট্রিবিউনকে জানান, কেবল নামমাত্র ফি নিয়ে এই সেবা পাওয়ার পাশাপাশি এই অঞ্চলের রোগীরা ঢাকায় গিয়ে কিংবা স্থানীয় প্রাইভেট ল্যাবে মোটা অঙ্কের ফি গোণার ধকল থেকে পরিত্রাণ পাবেন। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নদী পার হতে দৌলতদিয়া ঘাটে শত শত যানবাহনের সিরিয়াল 
নদী পার হতে দৌলতদিয়া ঘাটে শত শত যানবাহনের সিরিয়াল 
কিউবার ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া উচিত: চীন
কিউবার ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া উচিত: চীন
থামছেই না মৃত্যু, সংখ্যা দাঁড়ালো ৬১০ জনে   
থামছেই না মৃত্যু, সংখ্যা দাঁড়ালো ৬১০ জনে   
সর্বাধিক পঠিত
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান