কক্সবাজারে পৃথক অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ১৬:৫২ আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৮:৩০

ইয়াবা কক্সবাজারে পৃথক অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ পাচারকারীদেরও আটক করা হয়। এরমধ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা অভিযান চালিয়ে শহরের বিসিক এলাকা থেকে ৪৫ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ দুইজন ও বিমানবন্দর থেকে পুলিশ চার হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে। এ সময় র‌্যাব সদস্যরা একটি ট্রাক জব্দ করেছে।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়ার কোটবাজার এলাকার মৃত নুর আহমদের ছেলে মো. জসিম (২৮), চকরিয়া এলাকার ঠান্ডা মিয়ার ছেলে নুরুল আলম (৪৮) ও টেকনাফ উপজেলার পুরাতন নয়াপাড়া এলাকার মৃত মাহমুদ উল্লাহর ছেলে মো. আব্দুল্লাহ (৩০)।

র‌্যাব-৭ কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা কক্সবাজার শহরের লিংক রোডের বিসিক এলাকায় টেকনাফ থেকে কক্সবাজারমুখী একটি ট্রাকে তল্লাশি করে ৪৫ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয়। এ সময় ট্রাকটি জব্দ করাও হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা। আটক ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।’

অপরদিকে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফরিদ উদ্দিন জানান, ‘বেলা ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরের প্রধান ফটক থেকে মো. আব্দুল্লাহ (৩০) নামে এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে পুলিশ। তাকে তল্লাশি করে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারে জড়িত বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!