সৈয়দপুরে ‘ক্লিন সিটি, ক্লিন বাংলাদেশ’ কর্মসূচির উদ্বোধন করলেন দুর্যোগ প্রতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ১৭:৪৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৭:৫১

সৈয়দপুরে ‘ক্লিন সিটি, ক্লিন বাংলাদেশ’ কর্মসূচির উদ্বোধন নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী ঘোষিত ‘ক্লিন সিটি, ক্লিন বাংলাদেশ’ কর্মসূচির উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা স্কাউট ওই কর্মসূচির আয়োজন করে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর রেলওয়ে স্টেশন চত্বর ঝাড়ু দিয়ে ওই কর্মসূচির সূচনা করেন তিনি।

সৈয়দপুর রেলওয়ে স্টেশন চত্বরে এক সংক্ষিপ্ত স্কাউট সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, ‘সৈয়দপুরে এসে বুঝলাম আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা কত শক্তিশালী ও মজবুত। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন বলিষ্ঠ নেতা। তিনি সাংগঠনিক সিদ্ধান্ত নিতে জানেন। প্রধানমন্ত্রীর ক্লিন সিটি ক্লিন বাংলাদেশ কর্মসূচি সৈয়দপুর থেকে শুরু হলো। এর মধ্য দিয়ে বাংলাদেশ সুন্দর হবে, বহির্বিশ্বে বাংলাদেশ পরিচ্ছন্ন হয়ে উঠবে।’

প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘দেশ গঠনের কাজে স্কাউটরা সব সময় ঝাঁপিয়ে পড়েছে। স্কাউটদের প্রতি প্রধানমন্ত্রীর সব কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানাই।’

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. কুদরতি খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন)  দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল। এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল প্রমুখ।

/এফএস/
সম্পর্কিত
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
সর্বশেষ খবর
ক্লিওপেট্রা কি সত্যিই সাপের কামড়ে মারা গিয়েছিলেন?
ক্লিওপেট্রা কি সত্যিই সাপের কামড়ে মারা গিয়েছিলেন?
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা