ভেজালমুক্ত ও পুষ্টিমান সম্পন্ন খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ১৯:৩৬আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৯:৪৩

নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এখন প্রয়োজন নিরাপদ, ভেজালমুক্ত এবং পুষ্টিমান সম্পন্ন খাদ্য উৎপাদন নিশ্চিত করা। তার কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত এবং সুস্থ জাতি গঠনের মধ্যে দিয়ে বিশ্বে একটি উন্নত দেশ গঠনের যে ভিশন, সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এক্ষেত্রে সবাইকে এক হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সততা। সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমরা দেশের উল্লেখযোগ্য এই খাদ্য সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে চাই।’  

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে নওগাঁ সার্কিট হাউসে খাদ্য বিভাগের রাজশাহী বিভাগীয় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাজারে চালের মূল্য বৃদ্ধি সম্পর্কে তিনি বলেন, ‘নির্বাচনে কয়েকদিন যানবাহন বন্ধ থাকায় এবং কুয়াশার কারণে কয়েকদিন, বিশেষ করে চালের দাম দু’এক টাকা বেড়েছিল। কিন্তু সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কারণে বর্তমানে ধান-চালের দাম স্থিতিশীল রয়েছে। চালসহ খাদ্যশষ্যের বাজার যাতে স্থায়ীভাবে স্থিতিশীল থাকে সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় একটি করে এবং ঢাকায় পৃথক ৪টি তদারকি টিম গঠন করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘খাদ্য বিভাগ একটি স্পর্শকাতর বিভাগ। চালের দাম দু’টাকা বৃদ্ধি পেলেও দোষ, আবার দু’টাকা কমে গেলেও দোষ।’

তিনি খাদ্য বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‘খাদ্যশষ্য সংগ্রহ করতে কোয়ালিটি নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের যাতে হয়রানির শিকার না হতে হয় সেদিকে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। সবাই মিলে একসঙ্গে কাজ করে আমাদের যে ভিশন তা অর্জনের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল করবো।’

নওগাঁর জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই মত বিনিময় সভায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওমর ফারুখ এবং খাদ্য অধিদফতরের মহাপরিচালক আরিফুর রহমান অপু, রাজশাহী বিভাগীয় খাদ্য কর্মকর্তা কামাল হোসেন, নওগাঁর পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বক্তব্য রাখেন। এ সময় রাজশাহী বিভাগের ৮ জেলার  জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা খাদ্য কর্মকর্তা, খাদ্যগুদাম সমূহের ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সান্তাহার সাইলো এবং সদর খাদ্য গুদাম পরিদর্শন করেন। পরে তিনি নওগাঁ নওযোয়ান মাঠে পৌর আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা সভায় যোগদান করেন। পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষান সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন। আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গ্যাস সংকটের কারণে’ বন্ধ হলো ফুয়াং ফুডের কারখানা
‘গ্যাস সংকটের কারণে’ বন্ধ হলো ফুয়াং ফুডের কারখানা
টেটনের স্বচ্ছ জলে ডুব, সঙ্গে পাহাড়ের অপূর্ব দৃশ্য
টেটনের স্বচ্ছ জলে ডুব, সঙ্গে পাহাড়ের অপূর্ব দৃশ্য
যুক্তরাষ্ট্রের ‘অঙ্গরাজ্য’ হওয়ার সুবিধা চায় কানাডা: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ‘অঙ্গরাজ্য’ হওয়ার সুবিধা চায় কানাডা: ট্রাম্প
১৫আগস্টে নাশকতার পরিকল্পনা, আরও ১৫ জন রিমান্ডে
১৫আগস্টে নাশকতার পরিকল্পনা, আরও ১৫ জন রিমান্ডে
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী