রাজনীতিতে টিকে থাকতে হলে বিএনপিকেই পথ বের করতে হবে: শিল্পমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৯, ০৯:৩৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ০৯:৪৫

জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্পমন্ত্রী রাজনীতিতে টিকে থাকতে হলে বিএনপিকেই পথ বের করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, ‘দেশটা আগে। দেশের মানুষের জন্যই রাজনীতি। তাই বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কীভাবে রাজনীতি করবে। বিএনপি এখন একটি পথভ্রষ্ট দল। রাজনীতিতে টিকে থাকতে হলে তাদেরই পথ বের করতে হবে।’

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ‘গণতন্ত্রের ধারায় জয় পরাজয় আছে। ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের এভাবে পরাজয় ঘটেছে। বহু দল এভাবে বিলুপ্ত হয়ে গেছে। এবার আমাদের জন্য ছিল একটি ঐতিহাসিক বিজয়। আজ সারাদেশ জয়ী হয়েছে। এখন বিএনপি যদি সেখানে অংশগ্রহণ না করে তাহলে জনপ্রতিনিধি হিসেবে তারা হারিয়ে যাবে। তারা সংসদে এসে জাতির কথা বলবে, জাতি এমনটাই প্রত্যাশা করে।’
এসময় নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, স্থানীয় সংসদ সদস্যরাসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের পাল্টা হামলায় বহু মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসির
ইরানের পাল্টা হামলায় বহু মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসির
এআই এজেন্টই করবে পেমেন্ট, বারবার লাগবে না অনুমতি
এআই এজেন্টই করবে পেমেন্ট, বারবার লাগবে না অনুমতি
‘ফোর্স মেজরের’ মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি, বাংলাদেশে কী প্রভাব পড়বে?
‘ফোর্স মেজরের’ মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি, বাংলাদেশে কী প্রভাব পড়বে?
প্রথম এল ক্লাসিকোর তারিখ জানালো লা লিগা
প্রথম এল ক্লাসিকোর তারিখ জানালো লা লিগা
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে