বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি হবে সিলেট: পররাষ্ট্রমন্ত্রী

শাবি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৯, ১৪:৫৩আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৫:০০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি হবে সিলেট। যেখানে যেকোনও জায়গায় সবাই ওয়াইফাই বিনা পয়সায় পাবে। এগুলো ম্যানেজ করতে আমাদের অনেক দক্ষ লোক দরকার। যা বাস্তবায়নে এই আমাদের নবীন শিক্ষার্থীসমাজ এগিয়ে আসবে।’ বুধবার (১৬ জানুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দুই দিনব্যাপী নবীন বরণ অনুষ্ঠানের প্রথমদিন প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের আর্থিক অবস্থার এখন অনেক উন্নতি হয়েছে। এখন দেশে আর কোনও মঙ্গা নেই। আমরা এখন উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমরা সামাজিক অবস্থানের দিক থেকে অনেক দূর এগিয়ে এসেছি। এর কারণ আমাদের গতিশীল মানুষ এবং আমাদের খেটে খাওয়া মানুষ। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলার বাস্তবায়ন চাই, যেখানে অন্ন বস্ত্র বাসস্থান নিশ্চিত থাকবে। গত দশ বছর যেভাবে দেশের অগ্রগতি হয়েছে আমরা যদি সেভাবে এগিয়ে যাই তবেই আমাদের লক্ষ্য অর্জিত হবে।’

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা সবাই নিজেদের মধ্যে বিশ্বস্ততা অর্জন করুন। আমরা বিজয়ীর জাতি, আমরা নিজেদের আত্মবিশ্বাসের মাধ্যমে সফলতা অর্জন করতে পারবো। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার একটি আত্মিক সম্পর্ক রয়েছে। আজ  আমার আনন্দ লাগছে এই নবীনবরণে যোগদান করায়। এই শাহজালাল বিশ্ববিদ্যালয় ভালো একটি অঞ্চলে অবস্থিত। বর্তমান সরকার এই সিলেট অঞ্চলে তৈরি করছে হাইটেক পার্ক, প্রাইভেট ইকোনোমিক জোন। বিমানবন্দরও অনেক বড় হবে। আমাদের সিলেট জেলায় শিক্ষার হার কম। এর কারণ বিদেশ যাওয়া ছাড়াও অবকাঠামোগত অভাব। এই বিষয়ে আমাদের নজর দিতে হবে।’

নবীনবরণ অনুষ্ঠানে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ভর্তি কমিটির সভাপতি শামসুল হক প্রধান, সদস্য সচিব জহীর উদ্দিন আহমেদ, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক রাশেদ তালুকদার, রেজিস্ট্রার ইসফাকুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর আগে নবীন শিক্ষার্থীদের পরিচয়পত্র, সিলেবাস, মাইগ্রেশন ফর্ম এবং অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র দেওয়া হয়।

 

/এফএস/
সম্পর্কিত
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাবেক এমপির স্ত্রী কারাগারে
হাতকড়া নিয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা
‘আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা সরকারের নেই’ 
সর্বশেষ খবর
সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ
সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২২
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২২
শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
সংসার-বিচ্ছেদ ও আইনি লড়াই নিয়ে মুখ খুললেন মিলা
সংসার-বিচ্ছেদ ও আইনি লড়াই নিয়ে মুখ খুললেন মিলা
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা