হঠাৎ রাবি ছাড়ল ৫ বিদেশি শিক্ষার্থী

রাবি প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ০৫:৫০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০৫:৫৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যায়নরত অবস্থায় হঠাৎ দেশ ছেড়েছে পাঁচ নেপালি শিক্ষার্থী। গত ৯ জানুয়ারি তারা মীর আব্দুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমিটরি থেকে ওয়ার্ডেনকে না জানিয়েই ক্যাম্পাস ত্যাগ করেন। এ বিষয়ে গত সোমবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে লিখিত অভিযোগ দিয়েছেন ডরমিটরির ওয়ার্ডেন অধ্যাপক আশাদুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেছেন, ‘তারা হঠাৎ ওয়ার্ডেনকে না জানিয়ে ক্যাম্পাস ত্যাগ করেছে। পরে ওয়ার্ডেন আমাকে এ বিষয়ে লিখিত দিয়েছেন। জানতে পেরেছি, তারা এখানে অ্যাডজাস্ট করতে পারছিল না, তাই চলে গেছে। তাদের সহপাঠীদের বলেছে, তারা এখানে আর পড়বে না।’
ওই শিক্ষার্থীরা হলেন: ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী উজ্জ্বল মাহাতো, সুজান পারাজুলি, মিলন কুমার মোকতার, বিনোদ লামিছানে ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী  লিলা জুং রায়া মাঝি। তারা সবাই ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়েছিলেন।
ডরমিটরির ওয়ার্ডেন অধ্যাপক আশাদুল ইসলামের ভাষ্য, ‘তারা অফিশিয়ালি না জানিয়ে ডরমিটরি ত্যাগ করে। পরে তাদের বিষয়ে আমি খোঁজ নিয়েছি। এদের মধ্যে দুইজন অস্ট্রেলিয়াতে অফার পেয়েছে বলে জানা গেছে। সহপাঠীদের বলেছে, তারা আর এখানে পড়বে না।’

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবৈধ ঋণ অ্যাপের লেনদেন বন্ধের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
অবৈধ ঋণ অ্যাপের লেনদেন বন্ধের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
ছারপোকা দমনে ৩২ লাখ টাকা খরচ করেছে ডাকসু
ছারপোকা দমনে ৩২ লাখ টাকা খরচ করেছে ডাকসু
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪
বিক্রিনিষিদ্ধ বিশাল আকৃতির মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি
বিক্রিনিষিদ্ধ বিশাল আকৃতির মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম