সুচিত্রা সেনের পঞ্চম প্রয়াণ দিবস আজ

পাবনা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ০৭:৪৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০৭:৫১

সুচিত্রা সেন বাংলা সিনেমার কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন পাবনার মেয়ে। যার অনবদ্য অভিনয় আজও দাগ কেটে আছে কোটি দর্শকের হৃদয়ে। অভিনয়গুণে যিনি হয়ে উঠেছিলেন দুই বাংলার চলচ্চিত্রপ্রেমীদের মহানায়িকা। আজ ১৭ জানুয়ারি,  এই মহানায়িকার পঞ্চম প্রয়াণ দিবস। ২০১৪ সালের এই দিনে ৮৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। সুচিত্রা সেনের পঞ্চম প্রয়াণ দিবস পালনে পাবনায় স্মরণসভার আয়োজন করেছে জেলা প্রশাসন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদসহ বিভিন্ন সংগঠন।

সুচিত্রা সেনের প্রয়াণ দিবস পালনে পাবনায় আয়োজন:

সুচিত্রা সেনের পঞ্চম প্রয়াণ দিবস পালনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় পাবনায় স্মরণসভার আয়োজন করেছেন জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মহানায়িকার প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু করবেন জেলা প্রশাসক জসিম উদ্দিনসহ অন্যরা। এর পর সংগ্রহশালা থেকে সুচিত্রার শৈশবের স্মৃতি বিজড়িত বিদ্যাপিঠ পাবনা টাউন গালর্স হাইস্কুল পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন সর্বস্তরের মানুষ। পদযাত্রার পরে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সুচিত্রা সেন স্মরণসভা। এর বাইরে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গান পরিবেশন করা হবে। এছাড়াও সপ্তসুর পাবনার আয়োজনে বেলা সাড়ে ১১টায় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি অডিটরিয়ামে আয়োজন করা হয়েছে স্মরণ সভার।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত