যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ চূড়ান্ত করা হবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ১১:৪০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১১:৪০

যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ চূড়ান্ত করা হবে: আইনমন্ত্রী আইন-বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ গত বছর থেকেই শুরু হয়েছে। এখন এটা চূড়ান্ত করার কাজ চলছে।’ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বিএনপির এখনও সংসদে যাওয়ার সময় আছে। তারা যে একেবারেই সংসদে যাবে না, তা মনে করি না। আমার মনে হয়, বিএনপির শুভবুদ্ধির উদয় হবে। এখনও যে সময় আছে সেই সময়ের মধ্যেই বিএনপি সংসদে যাবে। যদি না যায় তাহলে জনগণই দেখবে তাদের পরিণতি কী হয়।’

সংসদ নির্বাচন নিয়ে টিআইবি’র রিপোর্ট নিয়ে প্রশ্ন করা হলে আনিসুল হক বলেন, রিপোর্ট এখনও আমার হাতে আসেনি। না আসা পর্যন্ত এনিয়ে এখনই কোনও মন্তব্য করবো না।’

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক কসবায় গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে মহানগর প্রভাতী ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। সেখান থেকে সড়ক পথে তিনি কসবায় যান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুণবে যুক্তরাষ্ট্র’
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুণবে যুক্তরাষ্ট্র’
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 
প্রতিদ্বন্দ্বিতা গড়েও মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার
প্রতিদ্বন্দ্বিতা গড়েও মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার
পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান