টাঙ্গাইলে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ১৭:১৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৭:২৫

টাঙ্গাইলে বাস উল্টে খাদে

টাঙ্গাইলের কালিহাতীতে প্রান্তিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যাওয়ায় দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত  হয়েছেন আরও অন্তত ৩০ জন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বাংড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, দুপুরের দিকে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাংড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ২ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার অভিযান শেষ হয়েছে।  হতাহতের পরিচয় এখনও জানা যায়নি।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’