ধসে পড়েছে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের নির্মাণাধীন ছাদ: নিহত ১, আহত ৬

কুষ্টিয়া প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ১৮:৫৫আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৯:৪৫

নির্মাণাধীন কুষ্টিয়া মেডিক্যাল কলেজের ধসে পড়া ছাদ কুষ্টিয়ায় মেডিক্যাল কলেজের নির্মাণাধীন ছাদ ধসে এক শ্রমিক নিহত ও ছয় শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিকের নাম বজলুর রহমান প্রামাণিক। তিনি কুমারখালী উপজেলার চড়াইকোল এলাকার ভাদু প্রামাণিকের ছেলে।  তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

ডিসি মো. আসলাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইতোমধ্যে গুরুতর আহত চারজনকে আমরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। তাদের চিকিৎসা চলছে। এছাড়াও দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছে। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে আমরা পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। অতিরিক্ত জেলা ম্যাজিট্রেটের নেতৃত্বে কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকোশলী থাকবেন। এই পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আমাদের প্রতিবেদন দিলে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।' 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত