চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় পিডিবির কর্মচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জানুয়ারি ২০১৯, ২৩:০৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২৩:১২

চট্টগ্রাম

চট্টগ্রামে সড়ক পারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রদীপ কুমার দত্ত (৫২) নামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শীলাব্রত বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। প্রদীপ কুমার দত্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

শীলাব্রত বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় প্রদীপ কুমার দত্তকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘অফিস শেষে গ্রামের বাড়ি পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপে যাওয়ার জন্য প্রদীপ কুমার লেগুনা করে নতুন ব্রিজ এলাকায় যান। গাড়ি থেকে নেমে তিনি সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’