অবশেষে শীতলক্ষ্যা থেকে জেলের লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ০৭:৪৮আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০৭:৫৭

নরসিংদী নরসিংদীর পলাশ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে সহকর্মী  কর্তৃক হত্যার পর নৌকাসহ ডুবিয়ে দেওয়া জেলে বোরহানের (৩৫) লাশ অবশেষে উদ্ধার করা হয়েছে।গ্রেফতার তিন সহকর্মীর দেওয়া তথ্যমতে ২৪ ঘণ্টা অভিযান চালানোর পর বুধবার (১৬ জানুয়ারি) বিকালে লাশটি পাওয়া যায়। পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাদেকুন বারি এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বোরহান উদ্দিন কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নারগানা গ্রামের আলী আজগরের ছেলে। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন মোল্লা জানান, লাশটি উদ্ধার করে পার্শ্ববর্তী কালীগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে মঙ্গলবার থেকে মরদেহের সন্ধানে উদ্ধার অভিযানে শীতলক্ষ্যা নদীতে নামে একদল ডুবরি। ২৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালনোর পর বুধবার বিকাল ৩টায় জনতা জুটমিলের পাশে শীতলক্ষ্যা নদীর প্রায় ২৫ ফুট পানির তল থেকে ডুবে যাওয়া নৌকাসহ জেলের লাশটি উদ্ধার করা হয়। লাশের গায়ে কাঁথা ও মাছ ধরার জাল মোড়ানো ছিল। একারণে লাশটির শরীরে তেমন কোনও পচন ধরেনি।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি রাতে বোরহান উদ্দিন শীতলক্ষ্যা নদীতে মাছ ধরার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।১৩ দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে বোরহানের শ্যালক মামুন মিয়া কৌশলে জেলে কমল চন্দ্র বর্মনের সঙ্গে কথা বলার একপর্যায়ে কমল চন্দ্র মাছ ধরাকে কেন্দ্র করে বোরহান উদ্দিনকে হত্যা করার বিষয়টি স্বীকার করে। পরে এলকাবাসী কমল চন্দ্র, পরিমল চন্দ্র ও পাপন চন্দ্রকে আটক করে পুলিশে দেয়।

আরও পড়ুন- সহকর্মীকে হত্যার পর নৌকাসহ লাশ ডুবিয়ে দেয় তিন জেলে

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র থেকে এলো গানভরের প্রথম এলএনজি কার্গো
যুক্তরাষ্ট্র থেকে এলো গানভরের প্রথম এলএনজি কার্গো
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখানোর অভিযোগ, রাজশাহী শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি
বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখানোর অভিযোগ, রাজশাহী শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি
গোয়েন্দা ব্যর্থতায় পুলিশের ওপর বাড়তি চাপ
গোয়েন্দা ব্যর্থতায় পুলিশের ওপর বাড়তি চাপ
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম