তারেক রহমানকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ১৮:৫১আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৯:৩৮

সংবর্ধনা অনুষ্ঠানে আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খুনি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।’ শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা চত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেনের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘তিনি প্রেস ক্লাবে বসে সংবাদ সম্মেলন করেন আর খবরের কাগজের শিরোনাম হন। তিনি জনগণের কাছে আসেন না। শেষ পর্যন্ত তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলেন। ক্ষমতায় যাওয়ার আগেই সাংবাদিক ভাইদের বললেন খামোশ। পুলিশকে গালি দিলেন। কাকে কী বলবেন বুঝে উঠতে পারেননি। জনগণ যখন তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করলেন, তখন তিনি বললেন জামায়াতকে নিয়ে নির্বাচন করা আমার ভুল হয়েছে।’
আগামী ৬ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের রাজনৈতিক সংলাপ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘যাদের জনগণ ভোট দেয় নাই তারা কার সঙ্গে সংলাপ করবেন? যারা জনগণকে মানুষ বলে মনে করে না , যারা সোফায় বসে যা খুশি তাই করবে আর জনগণ মেনে নেবে, তা হবে না। তাদের আর সেই সুযোগ দেওয়া হবে না।’

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূঁইয়া, আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুরাদ হোসেন ভূঁইয়াসহ অনেকে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার