ভোলায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

ভোলা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৯, ১৪:১৩আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৪:১৬

ভোলা ভোলার লালমোহন উপজেলায় ঘুমন্ত অবস্থায় গৃহবধূ সুরমাকে (২৫)দুর্বৃত্তরা পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দু’জন। শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে লালমোহন চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাবারের পর ঘুমিয়ে পড়েন সুরমা। এসময় মাটির ঘরের পেছন দিক দিয়ে সিঁদ কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা।তারা লেপ-তোষকে আগুন ধরিয়ে দেয়। এসময় আগুনে ঘটনাস্থলেই সুরমার মৃত্যু হয়। এতে সুরমার বোন আংকুরা ও তার মেয়ে খাদিজা (৮) আহত হয়। তাদের বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধারকারী একই বাড়ির যুবক রাকিব জানান, রাতসাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ঘটনাটি ঘটে।তাদের চিৎকার শুনে ঘরে প্রবেশ করে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে কে এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

নিহত সুরমার মেঝ বোন শাহিনুর ও ভাই মহিউদ্দিন জানান, সুরমার বাবার বাড়ি লালমোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। সুরমার ৬ মাস আগে বোরহান উদ্দিনের দেউলা এলাকার রফিকের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর স্বামী রফিকের সঙ্গে বনিবনা হচ্ছিলনা তার। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এ নিয়ে একাধিকবার বিচার সালিশও হয়। গত ১০দিন আগে সুরমাকে রেখে তার স্বামী চলে যায়। সুরমা বড় বোনের বাড়িতে ওঠেন। সেখানে এ ঘটনা ঘটে।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, সুরমার স্বামীর সঙ্গে বিরোধ চলছিল।স্বামী তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেয়। ধারণা করা হচ্ছে,  এটা তার স্বামী ঘটাতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়, স্লোগান
মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়, স্লোগান
হেগসেথের একচ্ছত্র নিয়ন্ত্রণে পেন্টাগনে চরম বিশৃঙ্খলা
হেগসেথের একচ্ছত্র নিয়ন্ত্রণে পেন্টাগনে চরম বিশৃঙ্খলা
আমি এমপি-মন্ত্রী নই—আমি আপনাদের মঞ্জু মিয়ার ছেলে হিসেবে থাকতে চাই: পার্থ
আমি এমপি-মন্ত্রী নই—আমি আপনাদের মঞ্জু মিয়ার ছেলে হিসেবে থাকতে চাই: পার্থ
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা