মেহেরপুরে চতুর্থ বিয়ের খেসারত দিয়ে হাসপাতালে স্বামী

মেহেরপুর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৯, ০৭:১৬আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০৭:৩১

মেহেরপুর মেহেরপুরের গাংনীতে একাধিক বিয়ে করে স্ত্রীর হাতে নিজের গোপনাঙ্গ হারিয়েছেন এক স্বামী। চতুর্থবার বিয়ে করা মেনে নিতে না পেরে স্বামী রনজিত হোসেনের বিশেষ অঙ্গ কেটে দেন তার দ্বিতীয় স্ত্রী। শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী রনজিত বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাংনী থানার পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে রনজিতের দ্বিতীয় স্ত্রীকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

রনজিতের মেয়ে জানান, তার বাবা এর আগেও তিনটি বিয়ে করেছেন। সম্প্রতি তৃতীয় স্ত্রী মারা যাওয়ার পর তিন মাস আগে আবারও বিয়ে করেন তিনি। ঘটনার পর থেকে রনজিত বাড়িতে আসতেন না। ঘটনার দিন রাতে তিনি ভবানীপুরের নিজ বাড়িতে গেলে দ্বিতীয় স্ত্রী কৌশলে ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলেন।

এ প্রসঙ্গে রনজিত বলেন, ‘এমন হতে পারে আশঙ্কায় বাড়িতে ফিরতাম না। কিন্তু কিছুদিন ধরে ভালো ভালো কথা বলে ভুলিয়ে-ভালিয়ে আমাকে বাড়িতে ডেকে নিয়ে এমন ঘটনা ঘটিয়েছে।’

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম জানান, রনজিতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
রাশিয়ার হয়ে যুদ্ধ করা এক বাংলাদেশিকে কৌশলে উদ্ধার
রাশিয়ার হয়ে যুদ্ধ করা এক বাংলাদেশিকে কৌশলে উদ্ধার
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী