মোংলা ইপিজেডে পাথরচাপায় শ্রমিক নিহত

মোংলা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৯, ০৭:১৯আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০৭:২৬

বাগেরহাট মোংলা ইপিজেডে পাথরচাপায় কাজী রবিউল নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২০ জানুয়ারি) বিকালে ফ্যাক্টরিতে কাজ করার সময় মাথা ও শরীরে পাথরের আঘাতের পর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। মোংলা থানার সেকেন্ড অফিসার মো. আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আকরাম হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, কাতার মার্বেল নামের ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক কাজী রবিউল (২৯) রবিবার বিকালে পাথরের টাইলস সরানোর কাজ করছিলেন। মেশিনের সাহায্যে বিশাল আকৃতির পাথর কেটে রাখা ‘পাথর টাইলস’ সরানোর সময় প্রায় ৩ টন ওজনের টাইলসের (পাথরের) নিচে চাপা পড়েন রবিউল। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বন্দর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। সোমবার (২১ জানুয়ারি) সকালে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। নিহত রবিউলের গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি মোংলার দিগরাজে পরিবারসহ ভাড়াবাড়িতে থাকতেন বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাপলা চত্বরে হত্যাকাণ্ড: মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য
শাপলা চত্বরে হত্যাকাণ্ড: মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
অস্ট্রেলিয়ায় জয়ের পর মিরাজ, ‘এই ম্যাচ কোনোদিন ভুলবো না’
অস্ট্রেলিয়ায় জয়ের পর মিরাজ, ‘এই ম্যাচ কোনোদিন ভুলবো না’
আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ ভবনে আগুন
আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ ভবনে আগুন
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা