বৈঠক করতে বিজিবি’র ১১ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমারে

কক্সবাজার প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৯, ১৩:৩৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৩:৪৩

বৈঠক করতে বিজিবি’র ১১ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমারে মিয়ানমারের মংডু শহরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক ও আলোচনা সভায় যোগ দিতে বিজিবি’র ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এখন মিয়ানমারের মংডুতে রয়েছে। সোমবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে কক্সবাজারের টেকনাফের ট্রানজিট জেটিঘাট দিয়ে তারা মিয়ানমারের মংডু শহরের উদ্দেশে রওনা দেন।

প্রতিনিধি দলে বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠানের নেতৃত্বে ১০ জন কর্মকর্তা রয়েছেন। বেলা ২টা পর্যন্ত চলা এ আলোচনা সভায় দু’দেশের সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ, যৌথ টহল জোরদার, সীমান্তের মাইন অপসারণ ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে পারস্পরিক মতবিনিময় হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রতিনিধি টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান।

বিজিবি প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এসএম আয়েজিদ খান, বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক খাঁন, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. আসাদুজ্জামান, রামু ৩০ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুর রহমান, আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার খন্দকার মিজানুর রহমান, কক্সবাজার রিজিয়ন পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদ, মেজর মো. তারেক মাহমুদ সরকার, মেজর মোহাম্মদ বিন সাহিরুল ইবনে রিয়াজ, মেজর জি এম সিরাজুল ইসলাম।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না?
২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না?
এবার বার্সার সামনে নতুন রেকর্ডের হাতছানি
এবার বার্সার সামনে নতুন রেকর্ডের হাতছানি
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
ভোর থেকেই ভ্যাপসা গরম, কেমন কাটবে সারাদিন
ভোর থেকেই ভ্যাপসা গরম, কেমন কাটবে সারাদিন
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী