মান্দায় গ্রামবাসীর হাতে বনগরু আটক

নওগাঁ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ১৪:২৯ আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৬:৩২

এলাকাবাসীর হাতে আটক বনগুরু নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার এলাকা থেকে একটি বনগরু আটক করা হয়েছে। মঙ্গলবার ( ২২ জানুয়ারি ) সকালে বনগরুটি ওই এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয়রা আটক করে।

পুলিশ জানায়, সকালে জোতবাজার এলাকায় ঢুকে পড়ার পর বনগরুটি এদিক-ওদিক ছোটাছুটি করছিল। বনগরুটি দেখে গ্রামের শতাধিক লোক ধাওয়া দিয়ে এটাকে আটক করে। এরপর গরুটি বেঁধে রেখে মান্দা থানায় ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দেন এলাকাবাসী।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গরুটিকে উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারের পর এটিকে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। তখন এটি আসলেই বনগরু কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

তবে এলাকাবাসীর দাবি, এ ধরনের প্রাণী তারা এর আগে কখনও বরেন্দ্র অঞ্চলে দেখেননি।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩০২
খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩০২
রাজস্ব, জ্বালানি ও ব্যাংকিং: সংকটের একই বৃত্তে অর্থনীতি 
রাজস্ব, জ্বালানি ও ব্যাংকিং: সংকটের একই বৃত্তে অর্থনীতি 
মেট্রোর লাইনে কুকুর, ট্রেন চলাচলে ব্যাঘাত
মেট্রোর লাইনে কুকুর, ট্রেন চলাচলে ব্যাঘাত
রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: রানাসহ ৮ জনের মামলায় যুক্তিতর্ক পেছালো
রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: রানাসহ ৮ জনের মামলায় যুক্তিতর্ক পেছালো
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’