‘৩০ ডিসেম্বর ঐক্যফ্রন্ট নয়, পরাজিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা’

ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ১৭:৪৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৮:৪০

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি– প্রতিনিধি) ‘৩০ ডিসেম্বর ঐক্যফ্রন্ট পরাজিত হয়নি, পরাজিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা’—এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে নির্বাচনোত্তর এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুলের দাবি, ‘আমি মনে করি ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি পরাজিত হয়নি; এটা আসলে আওয়ামী লীগের পরাজয়। এখানে পরাজিত হয়েছে মানুষের মুক্তি, স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ। এখানে পরাজিত হয়েছে দেশ।’

একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিবের অভিযোগ, ‘এক রাতে ডাকাতি করে সবই যেন নিয়ে গেছে ডাকাত; মানুষের শুভবোধ, চিন্তা-ভাবনা-চেতনা, সবই অকস্মাৎ কেড়ে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘রাষ্ট্র যদি শত্রুতে পরিণত হয়, রাষ্ট্র যদি নিপীড়ক হয়, রাষ্ট্র যদি ডাকাতি করে, তখন নিরস্ত্র সাধারণ মানুষ কী করবেন? তাই আমি বারবার বলি, ৩০ ডিসেম্বর ঐক্যফ্রন্ট নয়, পরাজিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা।’

৩০ ডিসেম্বরকে বাংলাদেশের গণতন্ত্রের হত্যা দিবস মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াতে জানে। সংবিধান ও অধিকার পুনরুদ্ধারে জেগে উঠতে হবে।’

তার দাবি, ‘আওয়ামী লীগ ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দেশে আর কোনও সুষ্ঠু নির্বাচন হবে না। তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জনগণের মতামতকে প্রাধান্য দেয় না। যারা ভোটের অধিকার, গণতন্ত্র লুট করেছে, মা-বোনের ইজ্জত কেড়ে নিয়েছে, তাদের ক্ষমা করা করা যাবে না।’ একপর্যায়ে একাদশ জাতীয় নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল।

জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, যুগ্ম-সম্পাদক পয়গাম আলীসহ অনেকে বক্তব্য রাখেন।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পর্তুগাল-কলম্বিয়া গোলশূন্য, বিরতিতে উজবেকিস্তান এগিয়ে কঙ্গোর বিপক্ষে
পর্তুগাল-কলম্বিয়া গোলশূন্য, বিরতিতে উজবেকিস্তান এগিয়ে কঙ্গোর বিপক্ষে
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
নাটকীয় জয়ে নকআউট নিশ্চিত ক্রোয়েশিয়ার, ভুলের মাশুল দিলো ঘানা
নাটকীয় জয়ে নকআউট নিশ্চিত ক্রোয়েশিয়ার, ভুলের মাশুল দিলো ঘানা
টিভিতে আজকের খেলা (২৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি