হাবিপ্রবি’র ভর্তি পরীক্ষায় ২ ভুয়া পরীক্ষার্থী আটক

দিনাজপুর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৯, ১৬:০৮আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৬:০৮

হাবিপ্রবি’র ভর্তি পরীক্ষায় ২ ভুয়া পরীক্ষার্থী আটক

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা ২ ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে প্রশাসন। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ দিনের সাজা দেওয়া হয়েছে। এ নিয়ে ২ দিনে চার ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি  পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী ফারাজুল হক ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘ল’-এর সাবেক শিক্ষার্থী আরমান হাসান। তাদের দু’জনেরই বাড়ি বরিশাল জেলায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. খালিদ হাসান জানান, বুধবার সকালে ‘এ’ ইউনিটের পরীক্ষা দেওয়ার সময় আইডি কার্ডের ছবির সঙ্গে তাদের ছবির মিল পাওয়া যায়নি। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার বিষয়টি জানায়। পরে তাদের আটক করা হয়। আটকদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালত তাদের ৪৫ দিনের কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস এ দণ্ডাদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আইডি কার্ডের ছবির সঙ্গে মিল না থাকায় শের-এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী শোভন ও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শিশির রায়কে আটক করে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৪৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। আটক শোভন চুয়াডাঙ্গা ও শিশির রায় কুমিল্লার বাসিন্দা। তাদের বিকাশ অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা লেনদেনও করা হয় এমন তথ্য পেয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বুদ্ধি দিয়ে নয়, হৃদয় দিয়ে সৃজন করো’: সংস্কৃতি অঙ্গনে এক ‘শিল্প মহারাজের’ প্রস্থান
‘বুদ্ধি দিয়ে নয়, হৃদয় দিয়ে সৃজন করো’: সংস্কৃতি অঙ্গনে এক ‘শিল্প মহারাজের’ প্রস্থান
জবির ১৭ যানবাহনে চালু হচ্ছে আধুনিক জিপিএস ট্র্যাকিং সিস্টেম
জবির ১৭ যানবাহনে চালু হচ্ছে আধুনিক জিপিএস ট্র্যাকিং সিস্টেম
চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী
চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী
ঢামেকে পরীক্ষা-নিরীক্ষার পর দীপু মনি আবার কারাগারে
ঢামেকে পরীক্ষা-নিরীক্ষার পর দীপু মনি আবার কারাগারে
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’