নদীভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৯, ১৮:০০ আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৮:০৭

কীর্তনখোলার ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে জাহিদ ফারুক শামীম (ছবি– প্রতিনিধি)

নদীভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত স্পিডবোটে করে কীর্তনখোলা নদীর ভাঙনকবলিত বেলতলা, চরবাড়িয়া, লামছড়ি, জনতারহাট এবং চরকাউয়া এলাকা পরিদর্শন করেন জাহিদ ফারুক শামীম। এসময় তিনি সাংবাদিকদের একথা জানান।

জাহিদ ফারুক শামীম বলেন, ‘ছোটবেলায় যখন সদর উপজেলায় যেতাম, তখন নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশা দেখে খুব খারাপ লাগতো। এজন্য তাদের দুঃখ-দুর্দশা লাঘবের স্বপ্ন দেখতাম; তাদের জন্য কিছু করার কথা ভাবতাম। কিন্তু সেসময় তা সম্ভব ছিল না। সৃষ্টিকর্তার মেহেরবানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে আমার সেই স্বপ্নপূরণের সুযোগ দিয়েছেন। এখন ভাঙনকবলিত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের সুযোগ এসেছে। নদীভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বরিশালের বিভিন্ন স্থানে নদীভাঙন প্রতিরোধের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ অনুযায়ী আগামী বর্ষার আগেই বরিশালের বিভিন্ন স্থানে নদীভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’

নৌপথে ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। এসময় মন্ত্রীর সঙ্গে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটলো
জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটলো
জাসদ কার্যালয় থেকে আটক ২৮০, চলছে যাচাই-বাছাই: পুলিশ
জাসদ কার্যালয় থেকে আটক ২৮০, চলছে যাচাই-বাছাই: পুলিশ
চীন কেন গড়ছে স্বর্ণের পাহাড়?
কী, কেন, কীভাবে চীন কেন গড়ছে স্বর্ণের পাহাড়?
ওসমানী বিমানবন্দরে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত
ওসমানী বিমানবন্দরে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত
সর্বাধিক পঠিত
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে