জয়দেবপুর থেকে গোটা উত্তরাঞ্চল ফোর লেনের আওতায় চলে আসবে: সেতুমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৯, ১৫:৪৪আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৫:৫১

গাজীপুরে ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি আশা করছি আগামী রমজানের ঈদে জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত সড়কে আর কোনও সমস্যা থাকবে না, যানচলাচল স্বাভাবিক হবে। এর মধ্যে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ফোরলেনের রাস্তার কাজের আমরা চুক্তি করেছি। এর জন্য ১২হাজার কোটির টাকার মতো বরাদ্দ হয়েছে। বৃহস্পতিবারও সাসেক-২ (সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন) প্রজেক্টের একটা চুক্তি করেছি। এরপর আমাদের সাসেক-৩ তে আসবে পঞ্চগড় থেকে বর্ডারের বুড়িমারী পর্যন্ত ফোরলেনের কাজ। এতে গাজীপুরের জয়দেবপুর থেকে গোটা উত্তরাঞ্চল ফোর লেনের আওতায় চলে আসবে।’

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী ফ্লাইওভারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মন্ত্রী এসব কথা বলেন।
চন্দ্রা ও কোনাবাড়ি ফ্লাইভারের কাজ আগামী এপ্রিলের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘এর মধ্যে কালিয়াকৈরের লতিফপুর ও টাঙ্গাইলের ধেরুয়া রেলওভার ব্রিজের কাজ শেষ হয়েছে। আমি আশা করছি কোনাবাড়ি, চন্দ্রা ফ্লাইওভার ব্রিজ এবং লতিফপুর ও ধেরুয়া রেলওভার ব্রিজগুলো আগামী রোজার আগে আমরা যানচলাচলের জন্য উম্মুক্ত করে দিতে পারবো।’

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজাদ মিয়া, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, সাসেক প্রকল্পের পরিচালক ইছহাক এবং স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপদের কর্মকর্তারা। পরে মন্ত্রী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ পরিদর্শনে যান।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ