পাকশীতে বাসে তল্লাশি, অস্ত্রসহ আটক ১

পাবনা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৯, ১৭:১৭আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৭:১৭

পাকশীতে বাসে তল্লাশি, অস্ত্রসহ আটক ১

পাবনার পাকশীতে দুটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ফারুক হোসেন (২২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ফারুক কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিরমারিচর গ্রামের দিনু মণ্ডলের ছেলে।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রাজিবুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে পাকশী-ঢাকা মহাসড়কের লালনশাহ সেতুর গোলচত্বরে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাসে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পাকশী হাইওয়ে পুলিশ।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রাজিবুল করিম জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে অস্ত্র ব্যবসা করে আসছিল। রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া হতে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনে ফারুক ঢাকায় যাচ্ছিলেন। এসময় বাসে তার শরীর তল্লাশি করতে চাইলে প্রথমে সে চ্যালেঞ্জ করে পুলিশকে। পুলিশ তখন শরীর তল্লশি করে জ্যাকেট এর ভেতরের পকেট হতে দুটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে।

পাকশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই
স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের পক্ষে যেসব যুক্তি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের পক্ষে যেসব যুক্তি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
গ্রাহকের শত কোটি টাকা নিয়ে উধাও, জেল থেকে পালানোর দুই বছর পর ধরলো পুলিশ
গ্রাহকের শত কোটি টাকা নিয়ে উধাও, জেল থেকে পালানোর দুই বছর পর ধরলো পুলিশ
দায়িত্বশীলতার সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা- মত প্রকাশের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
দায়িত্বশীলতার সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা- মত প্রকাশের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি