কিশোরগঞ্জে যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৯, ০০:৪৬আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০১:৩৩

কিশোরগঞ্জ কিশোরগঞ্জে যুবলীগকর্মী এ.কে.এম ইউসুফ মনিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার ছোট ভাই কিশোরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ইয়াকুব সুমন গুরুতর আহত হন। শুক্রবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় শহরের ঈশাখাঁ রোডে এই হামলার ঘটনা ঘটৈ।
পুলিশ জানায়, শুক্রবার রাতে শহরের ঈশাখাঁ রোডে দুর্বৃত্তরা যুবলীগকর্মী মনির ও তার ছোট ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাদেরকে আহতাবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আংশকাজনক দেখে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর রাত সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত ৬নং পৌর কাউন্সিলর ইয়াকুব সুমনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আহসান হাবিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ত্রাসীদের হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং হামলাকারীদের ধরতে শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ ১০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মর্গে পাঠানো হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শেখ হাসিনা ফিরলে গ্রেফতার করে রায় কার্যকরের ব্যবস্থা’
‘শেখ হাসিনা ফিরলে গ্রেফতার করে রায় কার্যকরের ব্যবস্থা’
ছাত্রদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘পেছনে যে-ই থাকুক, সামনে আমরা আছি’  
ছাত্রদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘পেছনে যে-ই থাকুক, সামনে আমরা আছি’  
এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি
এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি
ফাইনাল নিশ্চিত করেই ম্যারাডোনাকে শ্রদ্ধা জানালেন মেসি
ফাইনাল নিশ্চিত করেই ম্যারাডোনাকে শ্রদ্ধা জানালেন মেসি
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার