দিনে গরম রাতে শীত, ছড়াচ্ছে রোগ-বালাই

রংপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৯, ১০:২৮ আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১০:৫৪

শীতজনিত রোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীরা রংপুর অঞ্চলে এবার শীত তুলনামূলক কম। মাঘ মাসের ওই সময় ঠান্ডা থাকাটা স্বাভাবিক। কিন্তু এখন দিনের বেলায় গরম পড়ছে। আর সন্ধ্যা হতেই শুরু হয় শৈত্য প্রবাহ। আবহাওয়ার এ তারতম্যের কারণে শীতজনিত নানা রোগ দেখা দিয়েছে।

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ অঞ্চলে গত এক সপ্তাহ ধরে দিনের বেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়সের মধ্যে ওঠানামা করছে। ফলে গরম অনুভূত হচ্ছে। আর সন্ধ্যার পর থেকে শীত বাড়তে শুরু করে। যা সকাল ৭/৮ টা পর্যন্ত থাকে। এসময় তাপমাত্রা থাকে ১০-১২ ডিগ্রি। গত ৯ দিনের আবহাওয়ার তাপমাত্রা পর্যালোচনা করে আবহাওয়াবিদরা বলেছেন এটা অস্বাভাবিক।

এ ব্যাপারে রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমানের বলেন, মাঘ মাসে অস্বাভাবিক আবহাওয়া মূলত জলবায়ু পরিবর্তনের জন্য। দিনের বেলা তাপ বিকিরণ কম হয় বলে গরম লাগে। আর বিকালের পর থেকে তাপ বিকিরণ বেশি শুরু হয় বলে ঠান্ডা লাগে। তবে গত ৫০ বছরে রংপুর অঞ্চলে আবহাওয়ার এমন তারতম্য দেখা যায়নি।

শীতজনিত রোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীরা ঠান্ডা-গরমের জন্য ভাইরাস জ্বর , সর্দি, নিউমোনিয়াসহ নানা রোগ ছড়িয়ে পড়েছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিদিন আউটডোরে দুই শতাধিক শিশু চিকিৎসা নিতে আসছে। এদের মধ্যে যাদের অবস্থা ভালো নয় তাদের ভর্তি করে নেওয়া হচ্ছে।

হাসপাতালের পরিচালক ডা.অজয় রায় জানান, এবার বিরূপ আবহাওয়ার কারণে বিশেষ করে শিশুরাই বেশি রোগে আক্রান্ত হচ্ছে। ফলে হাসপাতালে শিশু ওয়ার্ডে জায়গা দেওয়া যাচ্ছে না। তিনি শিশুদের গরম কাপড় পড়ানো আর সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া বাইরে বের না করার পরামর্শ দিয়েছেন।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঞ্চলিক সহযোগিতা জোরদারে গণমাধ্যমকে জাতীয়তাবাদী বয়ানের বাইরে আসতে হবে: রিয়াজ আহমেদ
আঞ্চলিক সহযোগিতা জোরদারে গণমাধ্যমকে জাতীয়তাবাদী বয়ানের বাইরে আসতে হবে: রিয়াজ আহমেদ
রাস্তার কাজে চাঁদা না দেওয়ায় ঠিকাদারের গাড়ি নিয়ে গেলেন বিএনপি নেতা
রাস্তার কাজে চাঁদা না দেওয়ায় ঠিকাদারের গাড়ি নিয়ে গেলেন বিএনপি নেতা
বাংলাদেশ দলে হামজাসহ প্রবাসীদের দেখে অবাক পাকিস্তানের কোচ
বাংলাদেশ দলে হামজাসহ প্রবাসীদের দেখে অবাক পাকিস্তানের কোচ
শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, ‘তাকে দেশে আসতে না করেছে কে’
শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, ‘তাকে দেশে আসতে না করেছে কে’
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’