বঙ্গবন্ধুর সহচর নুরুল আলম চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ জানুয়ারি ২০১৯, ১১:০২ আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১১:৩৪

সাবেক সংসদ সদস্য নুরুল আলম চৌধুরী

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী মারা গেছেন (ইন্নানিল্লাহে….রাজেউন)। রবিবার (২৭ জানুয়ারি) ভোর সোয়া ৫টায় নগরীর পাঁচলাইশ থানার পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে নুরুল আলম চৌধুরীর বয়স ছিল ৭৪ বছর।

উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এম এ সালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল আলম চৌধুরী আর আমাদের মধ্যে নেই। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে আজ ভোর সোয়া ৫টার দিকে পার্ক ভিউ হাসপাতালে তিনি মারা যান।’

তিনি আরও জানান, ‘আগামীকাল (২৮ জানুয়ারি) সকাল ১০টায় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর দুইটায় ফটিকছড়ি কলেজে দ্বিতীয় জানাজা হবে। বাদ আছর উনার বাড়ির পাশে মতিউর রহমান প্রাইমারি স্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

উল্লেখ্য, নুরুল আলম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মাত্র ২৬ বছর বয়সে ১৯৭৩ সালে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৬ সালে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরপর রুপালী ব্যাংক লিমিটেডের পরিচালকের দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ ওমানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট, মিজানুর কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট, মিজানুর কারাগারে
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
ছয় মাসে হারিয়েছে লক্ষাধিক বাংলাদেশি পাসপোর্ট, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
ছয় মাসে হারিয়েছে লক্ষাধিক বাংলাদেশি পাসপোর্ট, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
ইতালি নেওয়ার কথা বলে  মিসরে আটকে নির্যাতন, মানবপাচার চক্রের হোতা গ্রেফতার
ইতালি নেওয়ার কথা বলে মিসরে আটকে নির্যাতন, মানবপাচার চক্রের হোতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ