সৈয়দপুরে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা

নীলফামারী প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৯, ১৩:৪৯ আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৩:৪৯

নীলফামারী

নীলফামারীর সৈয়দপুরের খাতামধুপুরের একটি খামার বাড়িতে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সৈয়দপুর থানার ওসি শাহাজান পাশা।

নিহতরা হলেন: নজরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী সালমা খাতুন (৪৫)। এছাড়াও আহত হয়েছেন খামারের কর্মচারী আব্দুর রাজ্জাক (৩৮)। গুরুতর আহত অবস্থায় তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়া এলাকায় একটি খামারে স্বামী-স্ত্রী ও একজন কর্মচারী ছিলেন। বাড়িটি ফাঁকা জায়গায় পেয়ে গভীর রাতে দুর্বৃত্তরা সেখানে প্রবেশ করে স্বামী নজরুল ইসলাম (৫৫) ও পরে স্ত্রী সালমা খাতুন (৪৫)-কে গলাকেটে হত্যা করে। এসময় কর্মচারী আব্দুর রাজ্জাক (৩৮) তাদের বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

রবিবার (২৭ জানুয়ারি) সকালে সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল ও সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি জানান, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি ও আলামত সংগ্রহ করার পর ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত ব্যক্তি এখানে গবাদিপশুর খামার গড়ে তুলেছিলেন। সেখানে মাঝে-মধ্যে অবস্থান করেন তিনি। জানা গেছে, নিহত ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের একজন সাবেক কর্মচারী। তাদের বাড়ি সৈয়দপুরের পার্শ্ববর্তী পার্বতীপুরের সোনাপুকুর চাকলায় এলাকায়।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাকার জায়গা হারিয়ে সেতুতে আশ্রয় নেওয়া নারীকে সন্তানদের সামনে ধর্ষণ
থাকার জায়গা হারিয়ে সেতুতে আশ্রয় নেওয়া নারীকে সন্তানদের সামনে ধর্ষণ
এমপির বরাদ্দ করা টাকা নিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষ
এমপির বরাদ্দ করা টাকা নিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষ
বর্ষায় জলের রাজ্য, শীতে সবুজের সমারোহ যে বিল
বর্ষায় জলের রাজ্য, শীতে সবুজের সমারোহ যে বিল
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ: আইরিশ প্রধানমন্ত্রী
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ: আইরিশ প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি