বিএনপি মেরুদণ্ডহীন রাজনৈতিক দল: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৯, ১৯:২৯ আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৯:২৯

কাজিপাড়ায় এক সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিম বিএনপিকে একটি মেরুদণ্ডহীন রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনেও থাকে না ,কর্মসূচি দিয়েও জনগণের সাড়া পায় না। আবার সংসদেও যেতে চায় না। সংখ্যায় যত কমই হোক না কেন, সংসদে বিরোধীদল না থাকলে তো মানায় না।’

রবিবার (২৭ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জের কাজিপুরে মনসুর নগর থানা এইচইডি ইন্সপেকশন বাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভবনে চায়ের দাওয়াত প্রসঙ্গে নাসিম বলেন, ‘বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা যতই হুমকি ধামকি দিক না কেন, গণভবনে তারা যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাও শুনবেন। চাও খাবেন।’

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগের ওপর যে নির্যাতন হয়েছে তার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি মন্ত্রী না থাকলেও আমার এলাকার উন্নয়নে কোনও প্রভাব পড়বে না। কারণ আওয়ামী লীগই ক্ষমতায় আছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই সরকার প্রধান আছেন।

নিমার্ণাধীন শেখ হাসিনা নার্সিং ইনস্টিটিউট চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, এইচইডির নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন। বক্তব্য দেন, এইচইডির তত্ত্বাবধায়ক প্রকৗশলী আব্দুল হামিদ। সভা পরিচালনা করেন, মনসুর নগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর লতিফ তারিনসহ মনসুর নগর থানা আওয়ামী লীগের নেতারা। এসময় আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝগড়ার পর মাকে হত্যা করে পুলিশকে ফোন দিলো কিশোর
ঝগড়ার পর মাকে হত্যা করে পুলিশকে ফোন দিলো কিশোর
হামজা কেন ইন্দোনেশিয়ার ফুটবলারের ওপর চড়াও হয়েছিলেন
হামজা কেন ইন্দোনেশিয়ার ফুটবলারের ওপর চড়াও হয়েছিলেন
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা