কুলাউড়ায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৯, ১২:১১আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৪:১৪

মৌলভীবাজার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামে আবু মুসলিম (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী রিমা বেগম ওরফে রেজনের বিরুদ্ধে। সোমবার সকালে কুলাউড়া থানার ওসি শামীম মুসা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রিমা বেগম পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, চার সন্তানের জননী রিমা বেগম। রবিবার রাতে সন্তানরা ঘুমিয়ে ছিল। তারা চিৎকারের শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখে বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং মা ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় আহত আবু মুসলিমকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক মো. সানাউল্লাহ বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে দা দিয়ে কুপিয়ে আবু মুসলিমকে হত্যা করা হয়েছে। তার স্ত্রী রিমা বেগম ওরফে রেজন দেড় বছরে শিশু সন্তান নিয়ে পলাতক রয়েছেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, ঘাতককে আটকের পর বিস্তারিত জানা যাবে।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে মুখোমুখি বেলজিয়াম-যুক্তরাষ্ট্র
কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে মুখোমুখি বেলজিয়াম-যুক্তরাষ্ট্র
‘যারা ফিলিস্তিনিদের জন্য সহানুভূতি অনুভব করে না, তারা মানুষ নয়’
‘যারা ফিলিস্তিনিদের জন্য সহানুভূতি অনুভব করে না, তারা মানুষ নয়’
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৬)
মেসির স্ত্রীকে কী উপহার দিলেন রোনালদোর জীবনসঙ্গীনী
মেসির স্ত্রীকে কী উপহার দিলেন রোনালদোর জীবনসঙ্গীনী
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল