যশোরে ‘বাসায় ঢুকে’ যুবলীগ নেতা ম্যানসেলকে গুলি, পুলিশের অস্বীকার

যশোর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৯, ১২:২২আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৪:০৭




গুলিবিদ্ধ ম্যানসেল হাসপাতালে চিকিৎসাধীন
যশোর শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহবুব রহমান ম্যানসেল (৩০) গুলিবিদ্ধ হয়েছেন। আহতের পরিবারের দাবি, পুলিশ গভীর রাতে বাসায় ঢুকে অসুস্থ ম্যানসেলকে ঘর থেকে তুলে ছাদে নিয়ে গিয়ে বাম পায়ে গুলি করেছে। তবে তাদের এ দাবি অস্বীকার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটি বলছে, রবিবার (২৭ জানুয়ারি) গভীর রাতে শহরের ষষ্টীতলাপাড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলির পর ম্যানসেলকে তারা গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

আহতের বাবা মোহাম্মদ আলমাস বলেন, ‘স্ট্রোকের কারণে অসুস্থ ম্যানসেল রবিবার রাতে বাসার নিচতলায় ঘুমিয়ে ছিল। রাত আড়াইটার দিকে সাদা পোশাকের একদল পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। পরে তারা ম্যানসেলকে তুলে বাড়ির ছাদে নিয়ে যায়। এরপর আমরা গুলির শব্দ শুনি। তবে আমরা কেউ ঘটনাস্থলে যেতে পারিনি। কারণ, বাড়ির দরজা পেছন থেকে আটকে দেওয়া হয়েছিল। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গিয়ে দেখি ম্যানসেলের বাম পায়ে গুলির জখম।’
আহতের মামা এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান ইমাম লাল বলেন, ‘গভীর রাতে ষষ্টীতলাপাড়ার কয়েকটি বাড়ির সামনে প্রচুর পুলিশ অবস্থান নেয়। কিছু সময় পর গুলির শব্দ শুনতে পাই। সে সময় আমরা ঘর থেকে বের হতে পারিনি; আমাদের ঘর বাইরে থেকে আটকে রাখা হয়েছিল।’

আওয়ামী লীগ নেতা হাসান ইমাম লালের বাড়িতে ইট-পাটকেল ছোড়া হয় তিনি দাবি করেন, পুলিশ সদস্যদের ছোড়া ইটপাটকেলে তার বাড়ির জানালার কাচ ভেঙে যায়। তার মোটরসাইকেল ও প্রাইভেটকারও ভাঙচুর করা হয়।
এ বিষয়ে যশোর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু বলেন, ‘ম্যানসেল কিছুদিন আগে স্ট্রোক করেন। তার শরীরের ডানপাশ প্রায় অবশ। তিনি বাড়িতেই বেশিরভাগ সময় থাকতেন। গতরাতে পুলিশের সঙ্গে অভিযানে মুখবাঁধা অবস্থায় শহরের চিহ্নিত কতিপয় সন্ত্রাসী অংশ নেয় এবং তারা ষষ্টীতলাপাড়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে।’
তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে। এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘রাত দুইটার দিকে আমরা খবর পাই ষষ্টীতলাপাড়া এলাকায় দু’পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং ম্যানসেলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেই।’
তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।’
এদিকে যশোর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক সার্জন আব্দুর রউফ জানান, আহতের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। দ্রুত তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা না দেওয়া হলে তার পা রক্ষা করা যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

/টিটি/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মসজিদের ইমামসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মসজিদের ইমামসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৪ জনের মৃত্যু, ঝুঁকিতে আরও ৪ কোটি
যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৪ জনের মৃত্যু, ঝুঁকিতে আরও ৪ কোটি
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
বেলজিয়ামের দাপটে থামলো যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ যাত্রা
বেলজিয়ামের দাপটে থামলো যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ যাত্রা
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল