সীমান্তের ওপারে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৯, ১২:২৭আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১২:৩৪

সীমান্ত (ফাইল ছবি) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বাড়াদী সীমান্তবর্তী ভারতের ১০০ গজ অভ্যন্তরে ওমিদুল ইসলাম (৪২) নামে এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ওমিদুল ইসলাম উপজেলার নাস্তিপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এলাকাবাসী জানান, সোমবার বেলা ১১টার দিকে বাড়াদী গ্রামের কৃষকরা বাড়াদী সীমান্তের ৮০ মেইন পিলার বরাবর ১৬টি পিলারের কাছে ভারতের ১০০ গজ অভ্যন্তরে কৃষিকাজ করতে গিয়ে ওমিদুল ইসলামের লাশ দেখতে পান। তারা স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দিলে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমাম হাসান ও দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, ‘হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহত ওমিদুল ইসলাম এর বিরুদ্ধে দামুড়হুদা থানায় একাধিক মামলা রয়েছে।’

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমাম হাসান হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রুমিন ফারহানার আবেদন
এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রুমিন ফারহানার আবেদন
ঝড়ের মুখে তিনবার অবতরণের ব্যর্থ চেষ্টা, মাঝআকাশে আতঙ্কে যাত্রীরা
ঝড়ের মুখে তিনবার অবতরণের ব্যর্থ চেষ্টা, মাঝআকাশে আতঙ্কে যাত্রীরা
 ১০ গোলে হেরে কোচ বললেন, ‘এভাবে আপনি একটি দল গঠন করতে পারেন না’
 ১০ গোলে হেরে কোচ বললেন, ‘এভাবে আপনি একটি দল গঠন করতে পারেন না’
দেশে চলমান পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
দেশে চলমান পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা