রাস্তা চওড়া করতে সিসিককে বাড়ির জায়গা ছেড়ে দিলেন মুহিত-মোমেন

সিলেট প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৯, ১২:৫৬আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৩:০৪

রাস্তা চওড়া করতে বাড়ির জায়গা ছেড়ে দিলেন মুহিত-মোমেন নগরের সৌন্দর্যবর্ধনের প্রয়োজনে সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। ইতোমধ্যে নগরের চৌহাট্টা, রিকাবীবাজার, মীরেরময়দান এলাকার রাস্তা প্রশস্ত করা হয়েছে। বিভিন্ন বাসা-বাড়ির মালিক তাদের নিজের জায়গা নগরের উন্নয়নের জন্য ছেড়ে দিয়েছেন। নগরের অন্যতম এলাকা ধোপদিঘীর পাড়ের যানজন নিরসন ও রাস্তা প্রশস্ত করতে এবার সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নিজের বাড়ির জায়গা ছাড়লেন।

সোমবার (২৮ জানুয়ারি) সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে দেশের এই দুই গণ্যমান্য ব্যক্তির বাড়ির দেয়াল ভাঙার কাজ শুরু করে সিসিক কর্তৃপক্ষ। এসময় ধোপাদিঘির পাড়ায় ‘হাফিজ কমপ্লেক্স’ নামে তাদের বাসভবনের দেয়াল ভাঙার সময় সিটি করপোরেশনের কর্মীদের সহযোগিতা করেন মুহিত-মোমেনের পরিবার। রাস্তা চওড়া করতে বাড়ির জায়গা ছেড়ে দিলেন মুহিত-মোমেন

এর আগে গত শনিবার (২৬ জানুয়ারি) সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী হাফিজ কমপ্লেক্সে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই ড. এ কে আব্দুল মুবিনের কাছে সড়ক প্রশস্তকরণের জন্য ৫ ফুট ভূমি ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এ অনুরোধের পরই জনস্বার্থে সড়কের জন্য  ৫ ফুট জমি ছেড়ে দেন তারা। এরপর সোমবার (২৮ জানুয়ারি) হাফিজ কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের গাছ কাটা ও দেয়াল ভাঙার কাজ শুরু করা হয়।

এ বিষয়ে জানার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।  তবে তাদের ঘনিষ্টজনরা জানান, মেয়র আরিফ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে কথা বলে হাফিজ কমপ্লেক্স এর ৫ ফুট ভূমি চাইলে এতে তারা সম্মতি দেন। রাস্তা চওড়া করতে বাড়ির জায়গা ছেড়ে দিলেন মুহিত-মোমেন

এ ব্যাপারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর  বলেন, ‘রাস্তা প্রশস্তকরণের ধারাবাহিক কাজের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সিলেটের অভিভাবক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাড়ির প্রধান ফটকের দেয়াল ভাঙার কাজ শুরু হয়েছে। হাফিজ কমপ্লেক্স এর ভূমি জনস্বার্থে ছেড়ে দেওয়া দৃষ্টান্ত হয়ে থাকবে। এমনকি দেয়াল ভাঙার সময় তাদের পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন
রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন
তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে কেমন পোশাক পরবেন?
তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে কেমন পোশাক পরবেন?
হ্যারি-মেগানের ‘আমেরিকান ড্রিম’-এর কী হলো
হ্যারি-মেগানের ‘আমেরিকান ড্রিম’-এর কী হলো
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান