পাঁচ ব্যক্তির পেট থেকে মিললো ১০ হাজার পিস ইয়াবা

কুমিল্লা প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৯, ১৩:৪৪আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৫:৪০

এক্সরে করে পেটে ইয়াবার উপস্থিতি দেখা যায় পেটে করে ইয়াবা বহনের সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যদের হাতে কুমিল্লায় পাঁচজন গ্রেফতার হয়েছেন। পরে এক্সরে করে তাদের পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বরিশালের গৌরনদী উপজেলার জহির সিকদারের ছেলে রাসেল সিকদার সুমন (৩১), একই উপজেলার ঘেরাকুল গ্রামের ছিদ্দিক সর্দারের ছেলে রেজাউল সর্দার (২৫), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রবিউল মণ্ডলের ছেলে সাদ্দাম হোসেন (২৫), লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে রিয়াজ হোসেন (২৯) ও নাটোরের দেলোয়ার হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৫)।

ধরা পড়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুমিল্লা, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিনব পন্থায় ইয়াবা পাচার করে আসছিল বলে জানিয়েছেন র‌্যাব-১১ সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শেখ বিল্লাল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মঙ্গলবার ভোরে নগরীর পদুয়ার বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস থেকে নেমে পাঁচজন ব্যক্তি কুমিল্লা শহরের উদ্দেশে রওনা দেন। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নগরীর শাকতলা এলাকার মডার্ন হাসপাতালে নিয়ে এক্সরে করা হলে তাদের পেটে ইয়াবার অস্তিত্ব মেলে। তারা জানিয়েছে, টেকনাফ থেকে কুমিল্লায় পাচারের উদ্দেশ্যে এসব ইয়াবা নিয়ে আসা হয়।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংগীত দিবস ঘিরে আজও সরব থাকছে রাজধানীর সংগীতাঙ্গন
সংগীত দিবস ঘিরে আজও সরব থাকছে রাজধানীর সংগীতাঙ্গন
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় ৩০ জুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় ৩০ জুন
মুহূর্তেই ৩০ মিটার এলাকা নদীতে বিলীন
মুহূর্তেই ৩০ মিটার এলাকা নদীতে বিলীন
টানা দরপতনের পর আবারও বাড়লো সোনার দাম
টানা দরপতনের পর আবারও বাড়লো সোনার দাম
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি