নোয়াখালীতে সাত হাসপাতালকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৯, ১৮:৩০ আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৮:৩৫

ভ্রাম্যমাণ আদালতের অভিযান নোয়াখালী জেলা শহর মাইজদীর হাসপাতাল রোড এলাকায় সাতটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান, নোয়াখালী প্রাইভেট হাসপাতালকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৩৯, ৪০, ৫২ ও ৫৩ ধারায় ১ লাখ টাকা, সিটি হাসপাতালকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৩৯, ৫২ ও ৫৩ ধারায় ৮০ হাজার টাকা, আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে ড্রাগ আইন ১৯৪০ এর ২৭ ধারায় ৪০ হাজার টাকা, এ্যামাস ডায়াগনস্টিক সেন্টারকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৩৯, ৫২ ও ৫৩ ধারায় ৫৫ হাজার টাকা, গ্রীণ ডায়াগনস্টিক সেন্টারকে ড্রাগ আইন ১৯৪০ এর ২৭ ধারায় ৪৫  হাজার টাকা, গুডহিল হাসপাতালকে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ ধারায় ৫ হাজার টাকা, ঊর্মি ছাবি অ্যান্ড লাইট হাউজকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ (১নং টেবিলের ৪-এর ক) ধারায় ৮ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান, মূল্য তালিকার অধিক মূল্যে সেবা প্রদান, মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার-নার্স হাসপাতালে না রাখা, টেকনিশিয়ান ছাড়া ল্যাব পরিচালনা, সরকার কর্তৃক লাইসেন্স না নেওয়া, লাইসেন্সের নির্দেশাবলীর লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সেবাপণ্য সেবার উদ্দেশ্যে সংরক্ষণ, অপারেশন থিয়েটারের অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতা, সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কাজ ও অবহেলার জন্য জরিমানা করা হয়। জরিমানা থেকে আদায় টাকা সরকারি কোষাগারে জমা করার জন্য এক্সিকিউটিভ কোর্ট পেশকার শাহাদৎ হোসেন শুভকে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন নোয়াখালীর সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. দিপন চন্দ্র মজুমদার, বিএমএ প্রতিনিধি ডা. আরাফাত, ড্রাগ সুপার ইমরান হাসান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক, র‌্যাব-১১ লক্ষীপুর এর সহকারী পরিচালক প্রণবের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ও সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক আব্দুস শুক্কুরের নেতৃত্বে পুলিশ সদস্যরা।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদ ইসলামের
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদ ইসলামের
ছয় মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
ছয় মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা