সেই ‘পাগলি’র কন্যাশিশুর ঠাঁই হলো আগৈলঝাড়ার বেবিহোমে

বরিশাল প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৯, ২২:৪৬ আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ২০:৩৩

বরিশাল পটুয়াখালীর সদর থানার ওসির কল্যাণে জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্ম নেওয়া সেই ‘পাগলি’র কন্যাশিশু ফাতেমা রহমানের ঠাঁই হয়েছে বরিশালের আগৈলঝাড়ার বিভাগীয় বেবিহোমে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শিশুটিকে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় বেবিহোমে হস্তান্তর করে পটুয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়।

বেবিহোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, গত ১৪ জানুয়ারি পটুয়াখালী জেলা সদরের কমলাপুর এলাকায় প্রসববেদনায় ছটফট করা মানসিক ভারসাম্যহীন এক নারীকে সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। ওই দিন সন্ধ্যায় কন্যাসন্তানের জন্ম দিয়ে হাসপাতাল ছেড়ে পালিয়ে যান ওই মানসিক ভারসাম্যহীন নারী। অনেক খুঁজেও তাকে না পেয়ে শিশুটির দায়িত্ব নেন ওসি মোস্তাফিজুর রহমান।

তিনি আরও বলেন, ‘চিকিৎসা শেষে ২৭ জানুয়ারি শিশুটিকে পটুয়াখালী সমাজসেবা অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়। মা-হারা এই নবজাতকের পরিচয় নিয়ে জটিলতা দেখা দিলে ওসি মোস্তাফিজুর রহমান তার মৃত মায়ের নামে শিশুটির নাম রাখেন ফাতেমা রহমান। পটুয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের হিসাব সহকারী সিদ্দিকুর রহমান ও হাসপাতালের একজন নার্স মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শিশুটিকে বেবিহোমে হস্তান্তর করেন।’

আবুল কালাম আজাদ জানান, ফুটফুটে ফাতেমার অপুষ্টিজনিত সমস্যা থাকলেও বর্তমানে সে সুস্থ রয়েছে। শিশুটিকে কেউ দত্তক নিতে চাইলে আদালতই উপযুক্ত অভিভাবক নির্ধারণ করবেন বলেও জানান তিনি।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যৌন হয়রানির অভিযোগে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারী গ্রেফতার
যৌন হয়রানির অভিযোগে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারী গ্রেফতার
যুক্তরাজ্যে সারোয়ার দম্পতির ৫০ লাখ পাউন্ড স্কুল ফি আত্মসাৎ, কাঠগড়ায় ‘টাইগার মম’
যুক্তরাজ্যে সারোয়ার দম্পতির ৫০ লাখ পাউন্ড স্কুল ফি আত্মসাৎ, কাঠগড়ায় ‘টাইগার মম’
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা