কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজার প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৯, ০৬:৪৩আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১০:১১
image

কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক ২ কক্সবাজারে ১৩ হাজার ৭৬৭ পিস ইয়াবা বড়িসহ ২ জনকে আটক করেছে র‍্যাব। বুধবার (৩০ জানুয়ারি) বিকালে সদর উপজেলার বাকখালী এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। এসময় একজন নারীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭। এরা হচ্ছে, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আবু তাহেরের স্ত্রী মোছা. নাছিমা (৬০) ও ছেলে মো. রতন মিয়া (৩৮) ।
র‍্যাব-৭ সিপিসি-২ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থেকে একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বাকখালী ব্রিজের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালু রাখা হয়।
এ সময় টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা গাড়িটিকে থামার সংকেত দেন। তাৎক্ষণিক গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে দুই মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু র‍্যাব তাদের ধরে ফেলে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তারা শেষ পর্যন্ত গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদকের কথা স্বীকার করে। ফলে উদ্ধার করা সম্ভব হয় ১৩ হাজার ৭৬৭ পিস ইয়াবা। তাদেরকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রকে পাত্তা না দিয়ে হরমুজে ফি আদায়ের ঘোষণা ইরানের
যুক্তরাষ্ট্রকে পাত্তা না দিয়ে হরমুজে ফি আদায়ের ঘোষণা ইরানের
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের আহ্বান
আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের আহ্বান
বলিউডে নায়িকা হিসেবে অবহেলার অভিজ্ঞতা জানালেন কৃতি স্যানন
বলিউডে নায়িকা হিসেবে অবহেলার অভিজ্ঞতা জানালেন কৃতি স্যানন
সর্বাধিক পঠিত
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়