রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৯, ১৩:০৪আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৩:০৬

নারায়ণগঞ্জ বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রফতানিমুখী অন্তিম নিটিং অ্যান্ড ফিনিসিং পোশাক কারখানার শ্রমিকরা দেড়ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। অবেরাধের কারণে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। কারখানা কর্তৃপক্ষ আগামী সোমবার শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।  বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে বকেয়া বেতনের দাবিতে উপজেলার বরাব এলাকায় অবস্থিত অন্তিম নিটিং অ্যান্ড ফিনিসিং কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে তারা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা-সিলেট মহাসড়ক দেড়ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে সড়কের  দু’পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, আগামী সোমবার বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি