পর্যটন শিল্প উন্নয়নে কাজ করছে সরকার: পর্যটন প্রতিমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৯

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী পর্যটন শিল্প উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, ‘পর্যটন শিল্প উন্নয়নের জন্য দেশের অপার সম্ভাবনাময় এলাকাগুলোকে বিনোদনস্পট হিসেবে গড়ে তোলা হচ্ছে। একইসঙ্গে এসব স্পটগুলোকে পর্যটন শিল্পের আওতায় নিয়ে আসা হবে। এতে করে পর্যটন খাত থেকে সরকার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে।’

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকালে কক্সবাজার সদরের খুরুশকুল এলাকায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এরপর প্রতিমন্ত্রী কক্সবাজার শহরের ঝাউতলায় গড়ে উঠা রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড পরিদর্শন করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘বিশেষ করে কক্সবাজারে পর্যটন শিল্পের উন্নয়নে হাতে নেওয়া হয়েছে মেগা প্রকল্প। এসব প্রকল্পের অধিকাংশের কাজই শেষ পর্যায়ে। কক্সবাজারের প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিকতার কমতি নেই। পর্যটনের স্বার্থে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে বিনিয়োগ বাড়াতে হবে।’

মো. মাহবুব আলী বলেন, ‘কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় ও পর্যটকদের আনন্দের মাত্রা বাড়িয়ে দেবে। এটি যেন মিনি সাগর। এখানে গভীর সাগর তলের নানা রহস্যের পাশাপাশি জীববৈচিত্র্য ও অজানা মাছ সম্পর্কে জানা যায়। মানুষ থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে গিয়ে সি-অ্যাকুরিয়াম অবলোকন করে। তবে এখন রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড দেশের মানুষের সেই চাহিদা পূরণ করছে।’

এসময় প্রতিমন্ত্রী সঙ্গে ছিলেন— বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মুহিবুল হক, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান চৌধুরী, জিএম মোহাম্মদ নিজামুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশ্যানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোসলেম উদ্দিনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৩ জনকে ছুরিকাঘাত   
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৩ জনকে ছুরিকাঘাত   
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ