১৭টি তালা ভেঙে চুরি

রাজবাড়ী প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৫

১৭টি তালা ভেঙে চুরি, ১৩ লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ রাজবাড়ী জেলা শহরের চিত্রা হল মার্কেটে একটি দোকানের ১৭টি তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত ভোর রাতের দিকে ১নং ইভা সাইকেল স্টোর দোকানে এই ঘটনা ঘটে। চুরি সময় ব্যবহৃত তালা ভাঙার যন্ত্রটি উদ্ধার হয়েছে। দোকান থেকে ১৩ লক্ষাধিক টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। 

ইভা সাইকেল স্টোর এর মালিক মো. ইলিয়াস আলি মন্ডল জানান, ‘শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দোকানে ব্যবসা করি। পরে সন্ধ্যার দিকে নতুন কিনে আনা মালামাল দোকানে রাখি। ভোর রাতে সংবাদ পাই দোকানের সব মালামাল চুরি করা হয়েছে। দ্রুত দোকানে এসে দেখি দোকানের লোহার কেচি গেটসহ শাটারের ১৭টি তালা মেশিন দিয়ে কেটেছে চোরেরা। এ সময় দোকানে থাকা সিসি ক্যামেরা ও মনিটর ভেঙেছে তারা। পরে দোকানের পাশেই তালা ভাঙার যন্ত্রটি পরে থাকতে দেখে উদ্ধার করি। দোকানে থাকা বড় আকারের ৫০টি ব্যাটারির প্যাকেট চুরি হয়েছে। যার প্রতিটির মূল্য ২০ টাজার টাকা। পাশাপাশি তিন লক্ষাধিক টাকার খুচরা যন্ত্রাংশ চুরি হয়েছে। চোরেরা প্রায় ১৩ লাখ টাকার মালামাল চুরি করেছে। কয়েকটি ব্যাংক থেকে ২৭ লাখ টাকা ঋণ করে এই ব্যবসা শুরু করি। এখন সর্বস্বান্ত হয়ে গেলাম।’

এ ব্যাপারে রাজবাড়ী সদর থানার এসআই আতাউর রহমান জানান, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনাকে স্তব্ধ করে বড় অঘটন চায় কেপ ভার্দে
আর্জেন্টিনাকে স্তব্ধ করে বড় অঘটন চায় কেপ ভার্দে
জাতিসংঘ সদর দফতরের সামনে গায়ে আগুন দিয়ে ব্যক্তির মৃত্যু
জাতিসংঘ সদর দফতরের সামনে গায়ে আগুন দিয়ে ব্যক্তির মৃত্যু
ব্রাজিলের পর ফ্রান্সের প্রশংসা করলেন আর্জেন্টিনা কোচ
ব্রাজিলের পর ফ্রান্সের প্রশংসা করলেন আর্জেন্টিনা কোচ
ঋণের কিস্তির চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা
ঋণের কিস্তির চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি