পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২১

সীমান্ত (ফাইল ছবি) লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আসাদুল হক (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে গুবাউরা ইউনিয়নের নবীনগর ম্যাচেরঘাট সীমান্তে এ ঘটনা ঘটে।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ঠ্যাংঝারা কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আসাদুল হক বাউরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নবীনগর এলাকার মতিয়ার রহমান কদমার ছেলে।

বাউরা ইউনিয়নের ৫নং ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, শনিবার ভোরে বাউরা সীমান্তের মেইন পিলার ৮০২ নম্বর এলাকার সানিয়াজান বেইলি ব্রিজের নিচ দিয়ে একদল গরু ব্যবসায়ী ভারত থেকে ফেরার পথে বিএসএফ টহল দলের সামনে পড়ে। এসময় বিএসএফ গুলি ছুড়ে। অন্যরা পালিয়ে যেতে পারলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আসাদুল হক। পরে নিহতের মরদেহ ভারতীয় নিউ কুচলিবাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা উদ্ধার করে নিয়ে যায়। 

কমান্ডার রফিকুল ইসলাম বলেন,  ‘এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে। বৈঠকে ঘটনার কারণ জানতে চাওয়া হবে।’ 

/এমএফ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পরামর্শ সভা
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পরামর্শ সভা
সিমোনের কীর্তির দিনে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্পেন
সিমোনের কীর্তির দিনে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্পেন
রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি
রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি
১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
খেলাপির টাকা কি ফেরত আসবে১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ