বরগুনায় পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত, এএসআই ক্লোজড

বরগুনা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৫

এএসআই মো. রিপন মিয়া (ছবি: সংগৃহীত) বরগুনায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের দ্বারা লাঞ্ছনার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল-ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের বরগুনা প্রতিনিধি মালেক মিঠু। শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বরগুনা জিলা স্কুলের সামনে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রিপন মিয়া- মিঠুনকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। দুপুর ১টায় বরগুনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহম্মেদ বাংলা ট্রিবিউনকে এএসআই রিপনকে ক্লোজড এর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনার নিন্দা জানিয়ে তাৎক্ষণিকভাবে বরগুনা প্রেসক্লাবে জরুরি সভা করে বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম। ফোরামের পক্ষ থেকে সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ লিখিতভাবে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে এএসআই রিপনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

লাঞ্ছনার শিকার সাংবাদিক মালেক মিঠু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার সকাল ৯টার দিকে আমি সংবাদ সংগ্রহের জন্য বরগুনা জিলা স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাই। এসময় এক পুলিশ কর্মকর্তা আমাকে গেটের ভিতরে ঢুকতে দিলেও হঠাৎ করে ডিবির সহকারী উপ-পরিদর্শক মো. রিপন মিয়া কেন্দ্রে ঢুকতে বাধা দেয়। কেন, কী কারণে বাধা দেওয়া হচ্ছে তা জানতে চাইলে, উনি আমাকে সবার সমনে লাঞ্ছিত করেন।’

মিঠু আরও বলেন, ‘বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে বরগুনা সদর থানা ও সাংবাদিকদের জানালে ঘটনাস্থলে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. রফিকুল ইসলাম আসেন। এসময় তাদের সামনেই আবারও আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে রিপনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এসময় তিনি সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি, মাসের শেষ: সংসদে নাহিদ ইসলাম
গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি, মাসের শেষ: সংসদে নাহিদ ইসলাম
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
জাতীয় সংসদে দুটি আইনের বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ের জন্য কমিটিতে
জাতীয় সংসদে দুটি আইনের বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ের জন্য কমিটিতে
ব্রাহ্মণবাড়িয়ার একই স্থানে আবারও ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী
ব্রাহ্মণবাড়িয়ার একই স্থানে আবারও ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প