প্রয়াত মেয়র জগলুলের স্বপ্নপূরণে আমরা ঐক্যবদ্ধ: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৭

স্মরণসভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভাটি অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। মন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জ শহর উন্নয়নে মরহুম মেয়র আয়ুব বখত জগলুল যেসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখেছিলেন, আমরা তার স্বপ্নপূরণে প্রতিশ্রুতিবদ্ধ। আমি বর্তমান মেয়র নাদের বখতকে অনুরোধ করছি, সুনামগঞ্জ শহরের সামগ্রিক উন্নয়নের জন্য তিনি  স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের মাধ্যমে একটি বিশেষ পরিকল্পনা নেবেন এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে নিয়ে যাবেন। আমরা সবাই প্রয়াত জগলুলের স্বপ্নপূরণে ঐক্যবদ্ধ।’ 

শনিবার (২ ফেব্রুয়ারি) বিকালে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এক নাগরিক স্মরণসভায় মন্ত্রী এসব কথা বলেন। সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র আয়ুব বখত জগলুলের স্মরণে এই সভার আয়োজন করা হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘‘আমাদের সরকার প্রধান কথায় নয়, কাজে বিশ্বাস করেন। তিনি মন্ত্রীদের বলেন, ‘কথা কম কাজ বেশি করেন। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী।’ সুনামগঞ্জ শহরের উন্নয়নে আমি যতটুকু সহযোগিতা করার প্রয়োজন, সবই করবো। সুনামগঞ্জ শহর এবং হাওর এলাকার উন্নয়নের জন্য আমার অনেক পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী একনেক সভায় আমাকে বলেন, ‘আপনারা ভাটি অঞ্চলের মানুষ দরিদ্র মানুষ, গরিব মানুষ, যারা জলমগ্ন এলাকায় বাস করেন, তাদের জন্য আরও প্রকল্প নিয়ে আসেন। আমি এগুলো পাস করবো।’’

সুনামগঞ্জ পৌসভার মেয়র নাদের বখতের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, পীর ফজলুল রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট,  জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল,  শিক্ষাবিদ পরিমল কান্তি দে প্রমুখ। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেমস বন্ডের নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে ‘কিং জিরো’
জেমস বন্ডের নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে ‘কিং জিরো’
লিবিয়ায় জিম্মি করে টাকা আদায়, মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার
লিবিয়ায় জিম্মি করে টাকা আদায়, মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার
এই বাজেট চানাচুর মার্কার মতো, খেলে পেট খারাপ হবে: সংসদে আমির হামজা
এই বাজেট চানাচুর মার্কার মতো, খেলে পেট খারাপ হবে: সংসদে আমির হামজা
‘ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে’ 
‘ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে’ 
সর্বাধিক পঠিত
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল