গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ২

গাজীপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৬

গাজীপুর গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক জুয়েল সরদার (২৫) ও চালকের সহকারী সাব্বির আহমেদ সোহান (২৬) নিহত হয়েছেন। শনিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঢাকা বাইপাস সড়কের উলুখোলা নাওটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক জুয়েল গোপালগঞ্জ সদরের বাবুরগাতি এলাকার এস কে সরদারের ছেলে এবং চালকের সহকারী সাব্বির একই নান্টু সরদারের ছেলে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা ।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নাওটানা এলাকায় গাজীপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক জুয়েল নিহত হন। ট্রাকের হেলপার সোহানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, প্রশ্ন গয়েশ্বরের
কাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, প্রশ্ন গয়েশ্বরের
‘সামথিং বিগ’ নিয়ে আসছেন জাজের ‘ডানাকাটা’ পরী
‘সামথিং বিগ’ নিয়ে আসছেন জাজের ‘ডানাকাটা’ পরী
হাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, কারণ জানতে কমিটি
হাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, কারণ জানতে কমিটি
বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ৪
বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার