কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই অটোরিকশা যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৮

কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই অটোরিকশা যাত্রী নিহত

কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রী। রবিবার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম খিলা দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যাত্রীর বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভাউপুর গ্রামের রিয়াদ হোসেন (১৮) এবং সাইকচাইল গ্রামের সিরাজুল ইসলাম (৬৫)।

কুমিল্লার লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন জানান, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালীগামী কাভার্ডভ্যান একটি সিএনজি চালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হয়। অটোরিকশা চালকসহ আহত তিন যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’