রোহিঙ্গা শিবিরে অ্যাঞ্জেলিনা জোলি

টেকনাফ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১০

কক্সবাজারে অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারের টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা শিবিরে পৌঁছেছেন হলিউডের অভিনেত্রী ও জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৮ মিনিটের দিকে মেরিন ড্রাইভ দিয়ে তিনি রোহিঙ্গা শিবিরে পৌঁছান। তবে এই ক্যাম্পে কোনও সংবাদকর্মীদের ঢুকতে দেওয়া হয়নি।

ক্যাম্পের গেটে দাঁড়িয়ে থাকা আবদুল শুক্কুর নামে এক রোহিঙ্গা জানান, বড় বড় লোক আসে-যায়, কিন্তু আমাদের কি উপকার হয়? তারা রোহিঙ্গা স্বীকৃতি নিয়ে নিজ দেশে ফিরতে চান।

এর আগে, ২০১৭ সালের আগস্ট মাসে অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ঘোষণা দেন। তবে তার সফরসূচি চূড়ান্ত হতে এক বছরের বেশি সময় লেগে যায়।

রোহিঙ্গা শিবিরে অ্যাঞ্জেলিনা জোলি অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত হিসেবে নিযুক্ত হন। এরপর থেকে তিনি মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষ বিশেষ করে নারীর প্রতি সহিংসতা ও যৌন নির্যাতনের প্রতিরোধে সোচ্চার ভূমিকা রাখছেন।

এর আগে গত বছরের ২১ মে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি টেকনাফের বাহারছড়ার শামলাপুর মনখালী ব্রিজের পাশে অস্থায়ী রোহিঙ্গা শিবির এবং টেকনাফের হারিয়াখালীতে রোহিঙ্গাদের অনুপ্রবেশের পথ দেখেন। সেখানে শিশুদের সঙ্গে সময়ও কাটান। জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে আসেন প্রিয়াঙ্কা চোপড়া।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই পদযাত্রার প্রথম দিনে গাজীপুরে যাচ্ছেন নাহিদ ইসলাম
জুলাই পদযাত্রার প্রথম দিনে গাজীপুরে যাচ্ছেন নাহিদ ইসলাম
ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র
ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র
জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের কর্মসূচি 
জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের কর্মসূচি 
প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ
প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ
সর্বাধিক পঠিত
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়