জামালপুরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই যুবকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৭

লাশ জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে চলন্ত আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে শিমুল হোসেন ও আব্দুর রহমান নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তাপস চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শিমুল হোসেন জামালপুর সদর উপজেলার তুলশীপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং আব্দুর রহমান নরুন্দি গ্রামের হামিদুর রহমানের পুত্র।
ওসি তাপস চন্দ্র পন্ডিত জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি রবিবার রাত ১০ টায় নরুন্দি স্টেশন অতিক্রম করার সময় চলন্ত ট্রেন থেকে নামার সময় ট্রেনের নীচে কাটা পড়ে দুই যুবক। ঘটনাস্থলেই শিমুল হোসেন (২২) মারা যায়। অপর যুবক আব্দুর রহমানকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এই ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুম্বাইয়ে বৃষ্টির মধ্যে ভেঙে পড়লো গাছ, প্রাণ হারালেন বৃদ্ধ
মুম্বাইয়ে বৃষ্টির মধ্যে ভেঙে পড়লো গাছ, প্রাণ হারালেন বৃদ্ধ
ফুটবলে মরক্কো কীভাবে এত শক্তিশালী হলো
ফুটবলে মরক্কো কীভাবে এত শক্তিশালী হলো
বিএনপি নেতা চাচার মারধরে জামায়াত নেতার হাসপাতালে মৃত্যু
বিএনপি নেতা চাচার মারধরে জামায়াত নেতার হাসপাতালে মৃত্যু
ডেঙ্গু মোকাবিলায় উপজেলা পর্যায়ে প্রস্তুতি, হামকে আটকে ফেলা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু মোকাবিলায় উপজেলা পর্যায়ে প্রস্তুতি, হামকে আটকে ফেলা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২