বঙ্গবন্ধু চর থেকে কোটি টাকার মালামাল জব্দ

মোংলা প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৩

বঙ্গবন্ধু চর সুন্দরবন থেকে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ট্রলার, নৌকা ও ফাইস্যা মাছের পোনা। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সোমবার ভোর রাতে বঙ্গোপসাগরের সরোয়ার ল্যান্ড সংলগ্ন বঙ্গবন্ধুর চর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের দুবলা আউটপোস্টের সদস্যরা। এসময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া একটি ট্রলার ও দুইটি নৌকায় তল্লাশি চালিয়ে ৪০ লাখ ফাইস্যা মাছের পোনা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

আটক ১০ জেলেকে সোমবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের (মোংলা) নীল কমল ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন চাদপাই স্টেশন অফিসার কামরুল ইসলাম।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের ২ সদস্য বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের ২ সদস্য বহিষ্কার
জামায়াত কি আসলেই শরিয়াভিত্তিক রাষ্ট্র গড়তে চায়?
জামায়াত কি আসলেই শরিয়াভিত্তিক রাষ্ট্র গড়তে চায়?
যুদ্ধের মধ্যেও কীভাবে ‘নিরপেক্ষ’ থাকছে এরদোয়ানের তুরস্ক
যুদ্ধের মধ্যেও কীভাবে ‘নিরপেক্ষ’ থাকছে এরদোয়ানের তুরস্ক
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়