লালমনিরহাট সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৫

লালমনিরহাট লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক আসাদুল হকের মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাওয়া গেছে। সোমবার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ম্যাচেরঘাট সীমান্তের ৮০২ নম্বর পিলারের ৭ নম্বর সাবপিলার সীমান্ত পথে এই পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার ভোরে পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল আসাদুল হক নিহত হন। নিহত আসাদুল হক বাউরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নবীনগর এলাকার কাঠ ব্যবসায়ী মতিয়ার রহমান কদমার ছেলে। তার স্ত্রী সোনালী বেগম ও দুই সন্তান রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার ভোরে বাউরা সীমান্তের মেইন পিলার ৮০২ নম্বর এলাকার সানিয়াজান বেইলী ব্রিজের নিচ দিয়ে একদল গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ টহল দলের মুখে পড়ে। এসময় বিএসএফ দুই রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান আসাদুল হক। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হন। নিহতের মরদেহ ভারতীয় নিউ কুচলিবাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা উদ্ধার করে নিয়ে যায়। এসময় রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের ঠ্যাংঝারা কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম ও ভারতীয় কুচবিহার-১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ী কোম্পানি কমান্ডার এসি দীপক জশোয়াল উপস্থিত ছিলেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী নিহত আসাদুল হকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, দুই ভাই আটক
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, দুই ভাই আটক
আবুল কাশেম ফজলুল হক ছিলেন নিজেই একটি প্রতিষ্ঠান: সংস্কৃতি মন্ত্রী
আবুল কাশেম ফজলুল হক ছিলেন নিজেই একটি প্রতিষ্ঠান: সংস্কৃতি মন্ত্রী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এক ‘গুজবে’ বাজার অস্থির, কৃষকদের সর্বনাশ
এক ‘গুজবে’ বাজার অস্থির, কৃষকদের সর্বনাশ
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’